print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, আগষ্ট,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অভিযানে নম্বর প্লেটবিহীন ট্রাকসহ গরুচোর চক্রের ৪ সদস্য গ্রেফতার। রবিবার (২১ আগষ্ট) তদন্তকারী কর্মকর্তা এস আই দীপঙ্করের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পেশাদার গরুচোর চক্রের মাসুম(২০), অন্তর(২৬), মোঃ সাইফুল(৩৮) ও আবু রায়হান(২২)কে গ্রেফতার করে পুলিশ।

বাসন থানার মামলা নং-৬(০৬)২০২২ ধারা ৪৫৭/৩৮০ এর মামলা।
এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া হাসান লেন এলাকা এবং এরশাদনগরে অভিযান পরিচালনা ৭০ গ্রাম হেরোইনসহ হুমায়ুন ও মুন্না হোসেন সাইদ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন মাদক বিরোধী অভিযান এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।