print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, জুলাই,২০২৩

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর জেলা শাখার উদ্যোগে দোয়া – মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই সোমবার বাদ আছর নব গঠিত কমিটির আহবায়ক ফজলুল হক খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসেম ও সদস্য সচিব আতাউর রহমান খানের নেতৃত্বে স্থানীয় শহরের দয়াময়ী মোড়স্থ মডেল মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন ।

মিলাদ-দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নব্বয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক জেলা যুবদলের সাবেক সফল সাধারন সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা বিএনপির সদস্য খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান ,জাতীয়তাবাদী সোনালী ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সিনিয়র সহ সভাপতি সাকাওয়াত হোসেন তালুকদার , নব গঠিত জেলা সড়ক পরিবহন শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ রিপন মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ সাজু শেখ, আব্দুল আলীম , মোঃ রশিদ , আহবায়ক সদস্য মোঃ সুজন মিয়া , বিশাল নুর রহমান কুটটু , ওয়াজ উদ্দিন,মিজানুর রহমান সরদার, মোঃ মানিক মিয়া , মোঃ কবির আহমেদ সহ আরো অনেকে ।

তারিখ -১৭-৭-২৩ইং