
প্রকাশিত,২০, ফেব্রুয়ারি,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
(১) বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহ-সুপার গনের বেতন স্কেল ৮ম গ্রেড থেকে ৭ম গ্রেডে উন্নীত করন (২) জৈাষ্ঠতার ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষক ও সহ-সুপার গনকে সরাসরি প্রধান শিক্ষক ও সহ-সুপার হিসাবে পদায়ন ( ৩) বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে সহকারী প্রধান ও সহ-সুপার গনকে অন্তর্ভুক্ত করন (৪) শিক্ষাকে জাতীয় করন প্রসংগে এ ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান করেছেন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহ-সুপার শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা।
রবিবার ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে স্থানীয় দয়াময়ীমোড় চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন পরে ঐখান থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিক্ষা মন্ত্রী বরাবর জামালপুর জেলা প্রশাসক শ্রীবন্তী রায় এর নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এ অনুষ্ঠানের আয়োজন করেন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহ-সুপার শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা।
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহ-সুপার শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার আহবায়ক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ফরহাদুল আলমের সঞ্চালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আমির উদ্দিন, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহ-সুপার শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সদস্য জাকির হোসেন, যুগ্ম আহবায়ক শামসুল আলম, আনোয়ারা খাতুন, আজহারুল ইসলাম আরজু,
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহ-সুপার শিক্ষক সমিতি বকশিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আল মামুনুর রশীদ প্রমুখ।
এছাড়াও বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহ-সুপার শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং মাদ্রাসার সহ-সুপার শিক্ষক শিক্ষীকারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহ-সুপার শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার মানববন্ধনে ৪ দফা দাবী আদায়ের একটি লিখিত বক্তব্য পাঠ করেন যা হুবহু এখানে তুলে ধরলাম, ১) বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহ-সুপার গনের বেতন স্কেল ৮ম গ্রেড থেকে ৭ম গ্রেডে উন্নীত করন (২) জৈাষ্ঠতার ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষক ও সহ-সুপার গনকে সরাসরি প্রধান শিক্ষক ও সহ-সুপার হিসাবে পদায়ন ( ৩) বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে সহকারী প্রধান ও সহ-সুপার গনকে অন্তর্ভুক্ত করন (৪) শিক্ষাকে জাতীয় করন প্রসংগে।
মহোদয়,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত এই যে, আমরা আপনার অধীন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহ-সুপারগন বুক ভরা প্রত্যাশা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অবগত করাতে চাই যে,স্বাধীনতাত্তোর কালে যত সরকার এসেছে তার মধ্যে বর্তমান সরকারের সময়েই শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উদারতার কারনেই আমরা কোন আন্দোলনের কর্মসূচী ছাড়াই জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত হয়েছি,পেয়েছি সরকারী সরকারী চাকুরী জীবীদের ন্যায় বৈশাখী ভাতা। শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর জন্যই আমরা ২০১৮ সাল থেকে বার্ষিক প্রবৃদ্ধি পাচ্ছি। ২০০৯ সালের পূর্বে সহকারী প্রধান শিক্ষক গনের আলাদা কোন বেতন স্কেল ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় ও বিচক্ষণ দৃষ্টি ভঙ্গির কারনেই আমরা সহকারী প্রধান শিক্ষক ও সহ-সুপারগন জুলাই -২০০৯ সালে ৯ ম গ্রেড থেকে ৮ম গ্রেড পেয়ে ১১০০০/থেকে ১২০০০/= টাকার স্কেলে উন্নীত হই যা ২০১৫ সালে জাতীয় পে স্কেলে ২৩০০০/- স্কেলে অন্তর্ভুক্ত হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি মে ২০২২ সাল থেকে সিনিয়র শিক্ষকগন ও সহকারী প্রধান শিক্ষকগন একই বেতন স্কেল পাচ্ছে। ফলে সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক গনের আলাদা কোন বেতন স্কেল রইল না।সহকারী প্রধান শিক্ষক ও সহ-সুপারগন প্রশাসনিক সহ বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্মার্ট বাংলাদেশ নির্মানে নিবেদিত শিক্ষাবান্ধব সরকার গুনগত শিক্ষার বিকাশের স্বার্থে আমাদের অত্যন্ত যৌক্তিক দাবিগুলো পূরণ করে স্বস্তির সঙ্গে দায়িত্ব পালনে বাধিত করবেন।
তারিখ -২০-২-২৩ইং


