
প্রকাশিত,০১, অক্টোবর,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলায় গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকির হোসেন খান।
শনিবার (৩০সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ডাকপাড়া এলাকা গণসংযোগ ও দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন মনোনয়ন প্রত্যাশী মো. জাকির হোসেন খান। সকাল থেকে মোটরসাইকেল নিয়ে দলীয় নেতাকর্মীরা ডাকপাড়া চত্বরে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, কেন্দুয়া, মেস্টা, তিতপল্লা, দিগপাইত, রশিদপুর ও শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ এবং লাঙ্গল প্রতীকের ভোট প্রার্থনা করেন।
এসময় জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইয়াসিন আলী আকন্দ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজি খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মোঃ আলম হোসেন,জাতীয় যুবসংহতির নেতা মেহেদী হাসান সুলতান, ছাত্র সমাজের নেতা সুপ্ত খান সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. জাকির হোসেন খান বলেন, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তিনি পরিবর্তন করেছেন যোগাযোগ ব্যবস্থার। জাতীয় পার্টির সাধারণ জনগনের কথা বলেন। জাতীয় পার্টি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি সাধারণ জনগনকে সাথে নিয়ে এই সদর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।
তারিখ -১-১০-২৩ইং


