
প্রকাশিত,২৩, সেপ্টেম্বর,২০২৩
হাসান আহাম্মেদ সুজন জামালপুর জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা স্থানীয় সকাল বাজার বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লবের সভাপতিত্বে দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান বিপ্লব প্রমুখ।
অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন খান,বিএনপি নেতা এমামুল ইসলাম সজল, আব্দুর রশিদ,আব্দুর রহমান, শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিকুল,জামালপুর শহর বিএনপির প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা কৃষকদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম লিয়ন, জেলা যুবদলের সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক রেজাউল করিম নীলু,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন মন্ডল, সদস্য আব্দুল জব্বার, আব্দুল কাদের জুয়েল,শহর যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা,জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন, শাহাদাৎ হোসেন সবুজ, হাদিউল ইসলাম রাব্বী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোরশেদ আলম খান, সহ-সাংগঠনিক সম্পাাদক নয়ন সরকার, জেলা সংগ্রামী দলের সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, যুবনেতা সাইদুর রহমান শিলু, বাবুল হোসেন চিকলী, তাওহিদুল ইসলাম লেলিন,গোলাম রব্বানী জনি, তরুণ দলের সাবেক সভাপতি আবু সাঈদ রয়েল, রিগ্যান, নবাব. সিরাজুল, জীতু আকাশ,যুব নেতা শফিক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
তারিখ -২৩-৯-২৩ইং


