
প্রকাশিত, ১৯-১২-২০২০
মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জঃ
আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সে চক্ষু হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য হারুনর রশীদ।ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,চক্ষু হাসপাতালের সমন্বয় কারি কাউসার আলি,সামিম হোসেন, মসজিদ কমিটির সদস্য আনারুল ইসলাম, সভাপতিত্ব করেন চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠিতা পরিচালক অধ্যাপক মাওলানা মোঃ গোলাম কবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রোগীদের চিকিৎসা প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ তৌহিদুল ইসলাম সুজন সহ হাসপাতালের ও চিকিৎসকদের সহকারী বৃন্দ।


