print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, সেপ্টেম্বর,২০২১

এস.এম জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ( জাককানইবি) শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর দূপুরে জাককানইবি প্রশাসনিক ভবনের সামনে আইন ও বিচার বিভাগের তিন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে কলা অনুষদ বিভাগ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম সকাল,বাংলা বিভাগের কাওসার আহমেদ নিলয় তাদের বক্তব্যে আইন বিভাগের তারেক রহমানসহ তিন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পরীক্ষার হল রুমে ডুকে হামলা কারীদের শাস্তির দাবী জানান।

এসময় কর্মসূচি চলাকালে জাককানইবি প্রক্টর ড.উজ্জল কুমার প্রধান উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ গ্রহণকারীদের স্মারকলিপি জমা দিতে বলেন এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আস্বস্ত করেন।

পরে তারা স্মারকলিপি জমা দেন এবং পরীক্ষার হল রুমে ডুকে তারেক রহমানের উপর হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগপ্রত্রও প্রদান করেন।