print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, জুলাই,২০২৩

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার অসচ্ছল, আহত, অসমর্থ ক্রীড়াসেবীদের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ

জয়পুরহাট জেলার অসচ্ছল, আহত, অসমর্থ ক্রীড়াবিদ / ক্রীড়াসেবীদের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এসব চেক বিতরন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ আলম লেবু, ক্রীড়া সংস্থার রেফারি লোকমান হাকিমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বিভিন্ন ক্রীড়াঙ্গনের (ফুটবল, ক্রিকেট, কাবাড়ি, হকি, রেফারি ও অন্যান্য) ১৫ জন ক্রীড়াসেবীদের মাঝে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা অনুদানের চেক বিতরন করা হয়।

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট