print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০ মে,২০২৩

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে আব্দুর রহমান নামে (১৫) মাদকাসক্ত এক স্কুল শিক্ষার্থী ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের গুলশান মোড়ের এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কোন এক সময়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের লদু মিয়ার ছেলে। সে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

(ওসি) সিরাজুল ইসলাম জানান, মাদকাসক্ত আব্দুর রহমানকে পরিবারের সদস্যরা ২ বছর পূর্বে তাকে জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার এন এ মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করিয়ে দেন। ওই মাদকাসক্ত কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে অজ্ঞাত সংখ্যক দূর্বৃত্তরা আব্দুর রহমানকে এলোপাতারী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যজয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর, ওই মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি থাকা আবু জাফর নামে এক জন মাদকাসক্ত ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাকে আটকের পর জিজ্ঞোসাবাদসহ তদন্ত শেষে রহমানের মৃত রহস্য জানা যাবে বলেও জানান ওসি।

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট