
প্রকাশিত,০৫,মে,২০২৩
খন্দকার জসিম উদ্দিন শেরপুর নকলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলায় ৮ নম্বর চর অষ্টধর ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জেরে আলী হোসেন (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় শুক্কুর আলীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলার অষ্টধর ইউনিয়নের চরবসন্তি গ্রামে সেলিম মিয়ার বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটা নিয়ে আজ সকাল ৬.১৫ মিনিটে উভয় পক্ষের সংঘর্ষে আলী হোসেন নিহত হন।
সংঘর্ষে কমপক্ষে আরোও ছয়জন আহত হয়েছেন বলে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান জানান, ইতোমধ্যে আমি এবং আমার টিম বিরোধের স্থান, ভিকটিমের পরিবারের সাথে কথা বলেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি, পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে, আসামিদের বিরুদ্ধে নকলা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


