
প্রকাশিত,০২,মে,২০২১
মোঃ বাবুল নেত্রকোণাঃ
আজ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা নওয়াপারা বলাইশিমুল ইউনিয়নে ঘূর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিয়ে সহায়তা করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এবং আটপাড়া-কেন্দুয়ার গণ-মানুষের নেতা মাননীয় সাংসদ অসীম কুমার উকিল।
জানা যায়, গত দুইদিন আগে দুপুরে আবহাওয়া অনুকূল খারাপ থাকায় প্রচন্ড ঘূর্ণি ঝড় হয়। এতে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন সহ কয়েকটি এলাকা শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়।
এই খবর মাননীয় সাংসদ অসীম কুমার উকিল শুনেই সাময়িক ভাবে শুকনো খাবার দেওয়ার জন্য কেন্দুয়া নেতাকর্মীদের নির্দেশ দেন এবং গতকাল ঢাকা থেকে এসে এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের দেখতে ছুটে যান ও ক্ষতিগ্রস্ত সবাইকে খাদ্য-সামগ্রী প্রদান করেন এবং যথা সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণে অন্যদের মাঝে উপস্তিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া, সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধূরী সহ আওয়ামী লীগের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সুধীজন।
ত্রাণ বিতরণ কালে মাননীয় সংসদ সদস্য অসীম কুমার বলেন বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছে বলেই আপনারা যথা সময়ে ত্রাণ সহায়তা পেয়েছেন। আপনাদের সুখেদুঃখে আমার প্রাণ প্রিয় শ্রদ্ধা ভাজন নেত্রী সব-সময় পাশে থাকবে।


