print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ

গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগ এর উদ্যোগ এ জৈনাবাজার এ মাক্স হেন সেনিটাইজার সাবান বিতরণ করা হয়েছে। ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহবান জানিয়ে মাস্ক বিতরণ করা হয়েছে। সেই সাথে পবিত্র রমজান মাসের ইফতার ও সেহেরীর সময়সূচি সম্বলিত ক্যালেন্ডার বিতরণও করেছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে জৈনা বাজার একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জৈনা মোড় পর্যন্ত সড়কে বিভিন্ন যানবাহনের যাত্রী এবং পথচরাীদের করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরিধানের আহবান জানান। এ সময় ঐসব যানবাহনের যাত্রী এবং পথচারীদের যারা মাস্ক পরে ছিলেন না তাঁদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় ছাত্রলীগের মোঃ এরশাদুল ইসলাম ও হারুন আহম্মেদ ও সুমন বাপ্পি মাসুম,সাগর, আরিফসহ ইউনিয়ন ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।

টি.আই সানি
শ্রীপুর গাজীপুর

১৩.০৪২০২১