print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, জুন,২০২৩

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাথে উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়ের ৫ ও ৭ নং ওয়ার্ডে আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড আওয়ামীলীগের মত বিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মনোয়ার হোসেন এর সঞ্চালনায় ও আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশরেফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- আব্দুল আলিম সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পূনট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -নুরে কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চিরিরবন্দর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল সরকার তুহিন, ৪নং ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন, ৫নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চেয়ারম্যান মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লিটন বর্মন প্রমুখ।

উক্ত মত বিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগেরে সদস্যরা সহ যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে মজবুদ ও শক্তিশালী করতে হবে। আওয়ামীলীগ সরকারের নানান উন্নয়নের কথা তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে উন্নয়নের পক্ষে ভোট চান।