print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০,মে,২০২৩

মোঃ আতাউর রহমান
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দরে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদেক আলীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।

থানা সুত্রে জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামানের নির্দেশক্রমে,থানার এস.আই আশরাফ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার প্রাণকেন্দ্র গ্রামীণ রাণীরবন্দরে এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদেক আলীকে-২০০ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। সে নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত)
আসাদুজ্জামান আসাদ জানান,
তার বিরুদ্ধে ২ টি গ্রেফতারি পরোয়ানা সহ মাদকের ১৪ টি মামলা রয়েছে।