
প্রকাশিত,০৭,মে,২০২৩
মোঃ আতাউর রহমান।
কানজামা দিনাজপুর প্রতিনিধিঃ
চিরিরবন্দরে সরকারিভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ মে) দুপুরে চিরিরবন্দর উপজেলার তিনটি খাদ্য গুদাম, চিরিরবন্দর সদর, রাণীরবন্দর ও আমবাড়ি খাদ্য গুদামে এবারে আমন মৌসুমের চেয়ে বোরো মৌসুমে কেজিপ্রতি ২ টাকা বাড়িয়ে ধানের দাম ৩০ টাকা এবং চালের দাম ৩ টাকা বাড়িয়ে ৪৪ টাকা নির্ধারণ করেছে সরকার।
৩০ টাকা কেজি ধান ও ৪৪ টাকা কেজি দরে চাল সংগ্রহের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব, সাধন চন্দ্র মজুমদার ( এমপি)।
রাণীরবন্দর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকডিহি ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, নশরতপুর ইউপি চেয়ারম্যান আব্দুৃর ওহাব ও রাণীরবন্দর খাদ্য গুদামের ওসি এলএসডি মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।


