print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, সেপ্টেম্বর,২০২৩

চাঁপাইনবাবগঞ্জঃ

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, একটি আভিযানিক দল ১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ সময় ৭ :৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শাহাজানপুর ইউনিয়নের খিজমতপাড়া (ইসলামপুর) এলাকা থেকে তোফাজ্জল (৪২) নামের অটোযাত্রীকে নৃশংসভাবে টলী (আঞ্চলিক পণ্য বাহী গাড়ী) চাপায় হত্যাকারী ঘাতক চালক মোঃ জিহাদী (৪২), পিতা-মৃত আনিছুর রহমান, মাতা-শেফালী বেগম, সাং-ভোলাপাড়া (নরেন্দ্রপুর) থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করে।

উল্লেখ্য ১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ সময় দুপুর আনুমানিক ২:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শেখ হাসিনা ব্রিজের উত্তর পার্শ্বে আম্বিয়া হসপিটালের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে চরবাগডাঙ্গাগামী একটি টলী (আঞ্চলিক পণ্য বাহী গাড়ী) একই দিকে গমনকারী একটি অটোরিক্সাকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তোফাজ্জল (৪২) নামের একজন অটোযাত্রী মারা যায়।

উক্ত ঘটনার পরই ঘাতক চালক দ্রæত টলী (আঞ্চলিক পণ্য বাহী গাড়ী) ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উপরোক্ত ঘটনায় পলাতক ঘাতক টলী (আঞ্চলিক পণ্য বাহী গাড়ী) চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। র‌্যাবের চৌকশ গোয়েন্দা দল উক্ত টলী (আঞ্চলিক পণ্য বাহী গাড়ী) চালকের অবস্থান নিশ্চিত করে ঘটনার কয়েক ঘন্টার মধ্যে পলাতক ঘাতক চালককে বর্নিত এলাকা হতে গ্রেফতার করে।

এ ধরনের চাঞ্চল্যকর ঘটনার আসামী স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার হওয়ায় ভিকটিমের পরিবার সহ এলাকাবাসী র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপণ করেন।

উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।