print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, এর সার্বিক দিকনির্দেশনা ও কঠোর তদারকিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার (১৪ জুন) ভোর ও বিকেলে পৃথক দুটি বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৫টা ১৫ মিনিটে মনাকষা বিওপির সদস্যরা শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেন। পরে একই এলাকায় বিকেল ৩টা ৪৫ মিনিটে পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে আরও ১১৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ হাজার টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সিরাপগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৩ বিজিবির সাফল্য চলতি মাসেও অব্যাহত রয়েছে। জুন মাসে ব্যাটালিয়নটি মোট ৬২১ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৮ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, বলেন, “সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।