
প্রকাশিত,২৫, নভেম্বর,২০২৩
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫,এর একটি অপারেশন দল ২৫ নভেম্বর ২০২৩ ইং তারিখ ১২:০৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বেড়ীবাঁধ (পুলপাড়া) গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, মোঃ সজীব আলী (২০), পিতা-মোঃ সনু মিয়া, মাতা-মোছাঃ সাহানা বেগম, সাং-কালীতলা ফকির পাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ কে ৩০২ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।
আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীমান্তবর্তী পদ্মা নদী পাড়ি দিয়ে মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে সরবরাহ করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি আভিজানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদকের চালান বহনকালে ৩০২ বোতল ফেন্সিডিল সহ উক্ত আসামীকে হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।


