print news || Dailydeshsomoy

মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ

আজ বিকাল ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শ্মশান ঘাটে মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতেই নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এম পি র উদ্যোগে ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত অনুদানে নির্মিত বধ্যভূমি স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল,মাননীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এম পি, ফেরদৌসী ইসলাম জেসি এম পি, জেলা প্রশাসক মুন্জুরুল হাফিজ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু ও বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর মুরাল উদ্বোধন করা হয়, পৌর মেয়র নজরুল ইসলাম এর উপস্থিতিতে মুরালের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এম পি, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম সুজন জেলা প্রশাসক মুন্জুরুল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন সহ পৌর কাউন্সিলর বৃন্দ।