
প্রকাশিত, ০১-১২-২০২০
মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ
“উন্নত স্বাস্থ্যসেবায়, ভরসা রাখুন মমতায়” এ লক্ষ্যকে সামনে রেখে কুরআন তেলাওয়াতের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে নতুন আঙ্গিকে মমতা হাসপাতালের শুভ উদ্বোধন হয়েছে।
আজ (০১ ডিসেম্বর ২০২০) মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল রোড, ডাকবাংলার সামনে মমতা হাসপাতাল প্রাঙ্গণে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আর.এম.ও ডাঃ নাদিম সরকার।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আব্দুল মজিদ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল, ডাঃ মাহফুজ রায়হান চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল, ডাঃ নাহিদ ইসলাম মুন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডাঃ সাইফ জামান আনন্দ সহ গন্যমান্য ব্যক্তিগণ।
উল্লেখ্য যে, মমতা হাসপাতালের শুভ উদ্বোধনী অনুষ্ঠান দোয়ার মাধ্যমে শেষ হয়।


