
প্রকাশিত,২৮ এপ্রিল, ২০২১
মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, জেলা প্রশাসক মো. মুঞ্জুরুল হাফিজ। করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দিনমজুর, রিক্সা চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, তৃতীয় লিঙ্গসহ কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ ত্রাণ দেয়া হয়।
২৮ এপ্রিল বুধবার বিকেল ৫ টার দিকে পৌর এলাকার শতবর্ষীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, লবন, চিনি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, সহকারি কমিশনার চন্দন করসহ অন্যান্যরা। এ ছাড়াও যারা হট লাইন ট্রিপল থ্রিতে কল করে সহায়তা চেয়েছিল তাদেরকেও ত্রাণ সামগ্রী দেয়া হয়।


