
প্রকাশিত, ২৫ মার্চ, ২০২১
মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক সনাতন ধর্মালম্বীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন হয়।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাংবাদিক ডাবলু কুমার ঘোষ। মার্চ মার্চ
ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্যামকিশোর দাস গোস্বামী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী কমল ত্রিবেদী, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস, জেলা শাখার সদস্য সচিব শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারন সম্পাদক শ্রী দিলিপ রায়, সদর উপজেলা সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ ও সাধারন সম্পাদক শ্রী তরুন সাহা, কমিটির জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস,সদস্য সচিব শ্রী ধনঞ্জয় চ্যটার্জী,জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়, সদর উপজেলার সাধারণ সম্পাদক শ্রী তরুণ সাহা, পৌর সভাপতি শ্রী তপন কুমার ঘোষ ও সাধারন সম্পাদক শ্রী অজিত দাস, পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও সাহিত্য বিষয়ক সম্পাদক সামিত চ্যাটার্যীসহ অন্যরা।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতৃক সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবীতে দেশব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। মানববন্ধনে বক্তারা বলেন, শাল্লায় সনাতন ধর্মালম্বীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও আইনের মুখোমুখি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বক্তারা।
মানববন্ধনে জেলার সনাতন ধর্মালম্বীর প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।


