
প্রকাশিত,
মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার
বাংলাদেশ তাঁতী লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোডের শাহিবাগ-বালিগ্রামে বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার সময় জেলা তাঁতী লীগের আহ্বায়ক নিক্সন রাহাত রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন,পৌর আওয়ামী লীগ সভাপতি শরিফুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ নুরুল হক,সাধারন সম্পাদক মোঃ দুরুল হোদা, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাসনাত আলি প্রমূখ।
জেলা তাঁতী লীগ এর আহ্বায়ক নিক্সন রাহাত রাজু তাঁর বক্তব্যে বলেন, জেলা আওয়ামীলীগ এর সহযোগিতা পেলে চাঁপাইনবাবগঞ্জে তাঁতী লীগ কে শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে গড়ে তুলবে এবং দলের জন্য সক্রিয় আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভুমিকা পালন করবে।


