
প্রকাশিত,২২, নভেম্বর,২০২৩
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম (সেবা) মহোদয় এর নির্দেশক্রমে জনাব মোঃ বাবুল উদ্দীন সরদার অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জের তত্ত্বাবধানে এস.আই (নি:) মোঃ আসগর এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায়।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত্রি আনুমানিক ১০:০০ টার সময় শিবগঞ্জ থানাধীন নয়া লাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৬০ ( ষাট) বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনের কাজে ব্যবহারিত একটি মটরসাইকেল ও ২টি মোবাইল ফোন সহ মোঃ নাইমুল ইসলাম চিন্তুর ছেলে আসামি ০১) মোঃ দুরুল (৩৬) সাং নয়া লাভাঙ্গা থানা- শিবগঞ্জ ২। মোঃ আঃ রহিমের ছেলে মোঃ আল আমিন (২৫) সাং চুনাখালি ফকিরপাড়া থানা-সদর মডেল জেলা – চাঁপাইনবাবগঞ্জদ্বয় কে হাতে নাতে গ্রেফতার করে।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


