print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯ এপ্রিল, ২০২১

মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ তরিকুল নামে ১ ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বড় হাদিনগর এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে মো. তরিকুল ইসলাম (৪৫)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল সোমবার রাতে আসামির ঘরে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ তরিকুলকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।

উল্লেখ্য, এলাকাটিতে বহুদিন ধরে মাদকের কারবার হয়ে আসছিল। অভিযোগ আসার পর এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনা ও ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের তত্বাবধানে এসআই আসগর আলীর নেতৃত্বে এসআই আরিফসহ ডিবির সদস্যরা অভিযানটি চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ তরিকুলকে আটক করতে সক্ষম হয়। ডিবি পুলিশের অভিযানে শান্তি ফিরে আসলো বড় হাদিনগর গ্রামে।