
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। নতুন এই কমিটিতে এ্যাড: মোঃ দেলোয়ার হোসেন-কে আহ্বায়ক এবং মোঃ হেলাল উদ্দিন(ছবি) -কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি এই কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করেন।
সংগঠনটির স্লোগান— “স্বাধীনতা-সারভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার”—কে ধারন করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্মকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এই কমিটি কাজ করবে।
কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুরসহ জেলার বিভিন্ন উপজেলার মোট ৫১ জনসহ বেশ কয়েকজন সক্রিয় ও ত্যাগী নেতা-কর্মীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক এ্যাড: মোঃ দেলোয়ার হোসেন ও সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন(ছবি) জানান, জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে এবং মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সর্বস্তরের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন।



