
প্রকাশিত,২৩, জুন,২০২১
চাঁদপুর প্রতিনিধি ঃ
চাঁদপুর চান্দ্রায় কৃষি জমিতে মজিবুর রহমান নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে বাখরপুর গ্রামের কৃষিজমি থেকে মজিবুর রহমান খান মঞ্জু নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার রাতে মধ্য বাখরপুর ১ নং ওয়ার্ডের কৃষি জমিতে গলা কেটে লাশটি ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সম্পত্তিগত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
পুলিশ জানায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


