
প্রকাশিত,২৪, ফেব্রুয়ারি,২০২২
প্রেস বিজ্ঞপ্তিঃ
বিগত ২১ ফেব্রুয়ারী তারিখে দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার প্রথম পাতার ৭ ও ৮ নং কলামে ” বিবাদীদের প্রভাবে মূলে অধ্যক্ষ ফেন্সী হত্যা মামলা হাইকোর্টে স্থানান্তর ” শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায়
দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল বিন বাশার, প্রধান সম্পাদক কাজী শাহাদাত এবং বার্তা সম্পাদক আহসান উল্লাহ কে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আইনী নোটিশ ( লিগ্যাল নোটিশ) পাঠিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জহিরুল ইসলাম।
নোটিশটি এডভোকেট মোঃ জহিরুল ইসলামের পক্ষে চাঁদপুর আইনজীবী সমিতির সদস্য এডভোকেট খাদিজা বেগম ( খুকি) তার নিজস্ব প্যাডে গত ২২ফেব্রুয়ারী তারিখে ডাক বিভাগের রেজিষ্ট্রার ডাকযোগে পাঠিয়েছেন।
দৈনিক চাঁদপুর কন্ঠের তিনজন কে দেওয়া লিগ্যাল নোটিশে এডভোকেট খাদিজা বেগম ( খুকি) উল্লেখ করেছেন যে, বিগত ২১ ফেব্রুয়ারী তারিখে দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটির শিরোনাম ছিল ‘ বিবাদীদের প্রভাবে মূলে অধ্যক্ষ ফেন্সি হত্যা মামলা হাইকোর্টে স্থানান্তর ‘।
উক্ত সংবাদ বিষয়ে এডভোকেট খাদিজা বেগম তার নোটিশে লিখেছেন যে, উক্ত শিরোনামের সংবাদটি সম্যক বিষয়ে আপনারা পরস্পর যোগসাজসিকভাবে উদ্দেশ্য প্রনোদিত ভাবে হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই আদালতে বিচারাধীন বিষয় নিয়ে অযাচিতভাবে ভূল মিথ্যা, বিভ্রান্তি মুলক সংবাদ প্রকাশ করে আমার মোয়াক্কেলের মান মর্যাদা নষ্ট করে সাংবাদিকতার নীতিমালা বর্হিভুত কার্য করিয়াছেন যাহা একটি দেওয়ানী ও ফৌজদারী অপরাধের সামিল। উল্লিখিত সংবাদের শিরোনামের মামলাটি বিবাদীদের হুমকি ধমকি ও প্রভাবের মূলে বিচারের জন্য মহামান্য হাইকোর্টে স্থানান্তর হইয়াছে উক্ত বক্তব্য সম্পূর্ণ মিথ্যাশ্রীত।প্রকৃত পক্ষে উল্লিখিত মামলাটি বাদী এজাহার নিম্ন আদালতে বিচারাধীন চলমান অবস্থায় মহামান্য হাইকোর্ট বিভাগে অন্য আদালতে আবেদন করিয়া তাহা বর্তমানে শুনানির অপেক্ষায় থাকা সত্ত্বেও বর্নিতরুপ মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে আমার মোয়াক্কেলের সামাজিক, রাজনৈতিক ও পেশাগত ভাবে ক্ষতি সাধন করিয়াছেন।আপনাদের পত্রিকায় উল্লিখিত শিরোনামের শেষ পৃষ্ঠার ৭ ও ৮ নং কলামে এজাহারকারীপক্ষে ব্যক্তিগত বিজ্ঞ কৌশলী নিয়োজিত থাকা সত্ত্বেও আপনারা উদ্দেশ্যমূলক ভাবে আমার মোয়াক্কেলের বিরুদ্ধে আপনাদের পত্রিকায় বিভ্রান্তিমূলক ও মানহানিকর সংবাদ প্রকাশ করায় আমার মোয়াক্কেলের সীমাহীন পেশাগত, সামাজিক, রাজনৈতিক ও আর্থিক অপুরনীয় ক্ষতি করেছেন।আমার মোয়াক্কাল ১৯৮৫ সাল থেকে দীর্ঘ ৩৮ বছর যাবত সুনামের সঙ্গে চাঁদপুর জজকোর্টে আইনজীবী হিসেবে নিয়োজিত। তিনি চাঁদপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ও সভাপতি ছিলেন।তিনি সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আমার মোয়াক্কাল এডভোকেট জহিরুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয়বার দায়িত্বরত আছেন।
এডভোকেট খাদিজা বেগম ( খুকি) তার লিগ্যাল নোটিশে আরো ও উল্লেখ করেছেন যে, আপনারা নোটিশ গ্রহীতাগন সম্পূর্ণ বেআইনি বর্হিভুতভাবে আদালতে বিচারাধীন মামলা বিষয় নিয়ে বাস্তবের বিপরীত বক্তব্য সংবাদ প্রকাশ করিয়া আমার মোয়াক্কেলের মান সম্মান ক্ষুন্ন করিয়া ৫০ কোটি টাকার মান সম্মানের ক্ষতি করিয়াছেন।আপনাদেরকে অবগত করানো যাইতেছে যে, অত্র নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে উপরিউক্ত বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে আপনাদের পত্রিকার মধ্যে ক্ষমা প্রার্থনা করিয়া সংবাদ প্রকাশ করবেন অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমার মোয়াক্কেল ফৌজদারি ও দেওয়ানী আদালতে মামলা দায়ের করিতে বাধ্য হইবো।


