
প্রকাশিত,২২, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলায় আনুমানিক ১ মাস হলো নবাগত পুলিশ সুপার ফয়েজ আহমেদ যোগদান করেন।
তারই ধারাবাহিকতায় প্রথম কার্যদিবসে সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ জেলার সম্মানিত সাংবাদিক-গণদের কাছে তিনি চ্যালেঞ্জ হিসেবে সকলের সহযোগিতা করার প্রত্যয় নিয়েই প্রতিটি থানায় কড়া নির্দেশ প্রদান করেন আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত রাখুন।
সেই মোতাবেক প্রতিদিনেই প্রতিটি থানার পুলিশ কর্মকর্তা/সদস্যরা মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে যায় মাঠে এবং গত ১ মাসে বিপুল পরিমাণ ইয়াবা, নিষিদ্ধ ভারতীয় মদ, গাজা সহ গ্রেফতার করেন মাদক সম্রাটদের।
আজও দূর্গাপুর থানা-পুলিশ ভারতীয় ১০ বোতল মদ সহ গ্রেফতার করেন এক মাদক ব্যবসায়ীকে।
মাদকের ভয়াল থেকে যুব সমাজকে বাঁচাতে এবং পর্দার আড়ালে থাকা মাদক সম্রাটদের ধরার জন্য নেত্রকোণা জেলার সুশীল সমাজ, রাজনীতিবিদ সহ সাধারণ মানুষ জোর দাবী জানান আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের কাছে।
এ প্রসংঙ্গে নেত্রকোণা জেলার দক্ষ চৌকস পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন,মাদক সেবন শুধু নিজের জীবনেই ধ্বংস হচ্ছে না হচ্ছে একটা পরিবার তাই আমার কড়া নির্দেশ আছে প্রতিটি থানায় যেন প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখে।
আমি যতদিন নেত্রকোণা কর্মরত আছি ততদিন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবেই।
তিনি আরো জানান, আপনারা সুশীল সমাজ, সাংবাদিকদ্বয় সহ সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ নেত্রকোণায় মাদক মুক্ত করতে পারবো।


