
প্রকাশিত,
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী সদর লক্ষীচাপ ইউনিয়নের দক্ষিন দুবাছুরী গুচ্ছগ্রামে দীর্ঘদিন থেকে অন্যের ঘরের বারান্দায় রয়েছিলেন প্রতিবন্ধী বিলকিছ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নীলফামারী নির্বাহী অফিসার ইউনও মোছা এলিনা আক্তারের সহযোগীতায় গুচ্ছগ্রামের নুর ইসলাম নুরু, পিতা আছের আলী, ঘর নং ১৫, বর্তমান অবস্থান ভাঙ্গামাল্লীহাট তিনি দীর্ঘদিন ঘরে বসবাস না করায় খালি ঘরটি প্রতিবন্ধী বিলকিছকে বরাদ্ধ দেওয়া হলো। এখন আর থাকার জন্য অন্যের ঘরের বারান্দায় যেতে হবে না অসহায় প্রতিবন্ধী বিলকিছকে। শীতের কষ্টও পোহাতে হবে না। সেইসঙ্গে বিলকিছকে দেয়া হয়েছে নগদ অর্থসহ শুকনা খাবার।
স্থানীয়রা জানান, নীলফামারী সদর উপজেলার গুচ্ছগ্রামে অসহায় প্রতিবন্ধী বিলকিছ বেগমের বাড়িঘর না থাকায় অন্যের বাড়ীর বারান্দায় বেড়াতেন এখানে সেখানে কখনো কখনো তাকে খোলা আকাশের নিচে বা অন্য কারো ঘরের বারান্দায় রাত কাটাতে হতো তার এই কষ্ট ঘোচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নীলফামারী নির্বাহী অফিসার ইউনও মোছা এলিনা আক্তার মোঃ আমিনুর রহমান চেয়ারম্যান লক্ষীচাপ ইউপি, নিতাই চন্দ্র রায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা লক্ষীচাপ, সাইফুল ইসলাম মিটার মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ তারেই ধারাবাহিকতায় একটি টিনশেডের ঘর দেওয়া হলো প্রতিবন্ধী বিলকিছকে আজ বিকেলে ইউনও পক্ষ থেকে টিনশেড ঘরের চাবি হস্তান্তর করেন লক্ষীচাপ ইউপি চেয়ারম্যান মো আমিনুর রহমান


