
প্রকাশিত, ১০ ফেব্রুয়ারি, ২০২১
মোঃ বায়েজিদ হোসেন (গৌরিপুর ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলা ৩নং অচিন্তপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পালুহাটী গ্রামে নিজস্ব অর্থায়নে জনপ্রতিনিধি না হয়েও রাস্তা করে দেয়িছেন জাকির হোসেন জিয়া।
জাকির হোসেন জিয়া বলেন – আমি ৩ নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান নির্বাচন করতে চাই ও বাংলাদেশ তাঁতী লীগ ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলা শাখা যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। আমি আমার নির্বাচনী প্রচারণায় পালুহাটী গ্রামে যাই।
তকন এলাকার লোকজন আমার কাছে বলে,আমাদের এই গ্রামের প্রায় এক হাজার লোকের বসবাস সরকারী হালট থাকলেও এই গ্রাম থেকে বের হওয়ার মতাে কোন রাস্তা নাই সমান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে বাড়ি হতে বের হওয়ার কোন সুযােগ হয় না। রাস্তা না থাকায় এলাকার শিক্ষার্থীরা সহজেই স্কুল-
কলেজে যেতে পারতাে না । রােগী নিয়ে হাসপাতালে যেতে খুব কষ্টসাধ্য
হয় মসজিদ-মাদ্রাসায় যেতে এলাকাবাসীর চরম অসুবিধা হয়। বিগত পাঁচ বছরে চেয়ারম্যান মেম্বারের কাছে বারবার সাহায্য চেয়েও কোনো সাহায্যের দেখা মেলেনি।
তাই আমি গ্রামের মানুষের দুর্দশার কথা চিন্তা করে ও এলাকাবাসীর দাবীর
প্রেক্ষিতে নিজস্ব অর্থায়নে সরকারী হালট দিয়ে,গ্রামের আবুল হাসেমের বাড়ি হইতে আবুল কাশেমের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলােমিটার
কাচা নতুন রাস্তা নির্মাণ করেছি।


