print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৬, মার্চ,২০২২

রাজবাড়ী প্রতিনিধি ঃ

গোয়ালন্দে পূর্ব শক্রতার জেরে যুবকের হাত কর্তন।

রাজবাড়ীর গোয়ালন্দে মো. রিয়াজ শেখ (১৯) নামের এক যুবকের বাম হাত কেটে নিয়েছে হুমায়ূন (২২) নামের এক ব্যক্তি।
আহত রিয়াজ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডলের পাড়ার বাবু শেখের ছেলে। ঘাতক হুমায়ুন সামসু মাস্টার পাড়ার হাসেম ওরফে হাসির ছেলে। রোববার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহতের পরিবার সূত্রে জানা যায় মামলার প্রস্তুতি চলছে।