
প্রকাশিত,১৮, এপ্রিল,২০২৩
আজিজুল হকঃ
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় গোমতী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত যুবক হলো নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের আলিম মিয়ার ছেলে বাবলু(৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ইফতারির পরে সন্ধ্যায় হাত-মুখ ধৌঁত করার সময় নদীতে পরে যায় বাবুল। গোমতী ব্রিজের সংস্কারে নিয়োজিত শ্রমিকদের চোখে পরলে তৎক্ষনাৎ খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়। ওসি ও এসআই আবদুল্লা আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
মুরাদনগর থানার ওসি জলিল বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মুরাদনগর,কুমিল্লা।
১৮-০৪-২৩


