
প্রকাশিত,২৪,মে,২০২৩
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোবরা ইউনিয়নে অবস্থিত শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শহরের ভিতরের মেইন রাস্তার সাথেই এই বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট ।
শহরের শোভা বৃদ্ধি করেছে এই বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশ সরকারের নির্দেশে সাবেক ভিসি খন্দকার নাসির উদ্দিন এর আমলে কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রজাতির গাছ-পালা লাগিয়ে পূর্নাঙ্গ রূপ দিয়েছে বিশ্ববিদ্যালয়টির।
সরকারের এই সকল গাছ পালা কেটে সুন্দর পরিবেশ নষ্ট করছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। টাকার বিনিময়ে মেইন গেটের ভিতরের গড়ে তুলেছে কাঁচা বাজার, চায়ের দোকান সহ বিভিন্ন ধরনের দোকান। বিশ্ববিদ্যালয়ের এই সকল চায়ের দোকানে বসে প্রতিনিয়ত মিটিং করছে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জামায়েত এর আঙ্গসংগঠন ছাত্র শিবিরের লোকজন এখান থেকে বের হয়ে এরা নানাবিধি নাশকাতার পরিকল্পনা করছে।
যার ফলশ্রুতিতে গত ১৭ই মে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ঘোষিত দল জামায়াত শিবিরের কর্মকান্ড করার সময় পুলিশের কাছে গ্রেফতার হয়। সারাদেশে যেখানে সরকার এই সকল দলকে নিষিদ্ধ ঘোষনা করেছে সেখানে গোপালগঞ্জে কেন এই নাশকতা মুলক কর্মকান্ড। এই সকল কর্মকান্ড সভা,মটিং করছে বিশ্ববিদ্যালয়ের এই সকল চায়ের দোকানে বসে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দোকান গুলোতে বসে কোন কর্মক্ন্ড করলে দেখার কেউ নেই, বলার কেউ নেই। বিশ্ববিদ্যালয়ের ভিতরের এই সকল দোকান গুলো আতি দ্রুত উচ্ছেদের করার ব্যবস্থা গ্রহনের করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে গোপালগঞ্জ বাসী। অপর দিকে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও গোপালগঞ্জের ভাবমূর্তী।


