print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন 

গোপালগঞ্জ জেলা  প্রতিনিধিঃ

গোপালগঞ্জে প্রান্তিক ও অসচ্ছল মৎস্যজীবীদের স্বাবলম্বী করতে ৬০ জনের মাঝে গরু বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা মৎস্য অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গরু তুলে দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কৌশিক আহমেদ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে এমপি ডা. কে এম বাবর বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে এই গরুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।

এর আগে একই দিন গোপালগঞ্জ সরকারি কলেজ-এ অনুষ্ঠিত বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এমপি ডা. কে এম বাবর। সেখানে তিনি শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।