
প্রকাশিত,২৮,মে,২০২৩
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
আজ রবিবার ২৮শে মে সকাল ১১টার সময় গেপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের নব গঠিত টুঙ্গিপাড়া উপজেলা কমিটি ।
কমিটিতে সভাপতির স্থান পেয়েছেন শেখ নিজামুল হক পারভেজ, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ নাজমুল হক, সাধারন সম্পাদক হিসাবে স্থান পেয়েছেন প্রকৌশলী গাজী নুরুল ইসলাম, যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ নূর ইসলাম ও মনিরুজ্জামান । টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর কমিটি গত ২২ শে মে সোমবার গাজী মেজবাউল হোসেন সাচ্চু ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ও আফজালুর রহমান বাবু সাধারন সম্পাদক কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ স্বাক্ষর করেন। এই কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। সেই সাথে আগামী ০৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি কেন্দীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ ব্যপারে বর্তমান কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়েত- বিএনপির নৈরাজ্য ও অপপ্রচার রুখতে আমরা সদা প্রস্তুত। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষে সবসময় কাজ করে যাবো। বাংলাদেশ নামক রচনার লেখক জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মভুমি এই টুঙ্গিপাড়া। এই মাটির মান আমরা রাখবো । আমরা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই সেই সাথে আমরা তার সু-স্বাস্থ্য কামনা করছি।


