print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৯ জানুয়ারি, ২০২১
গাজীপুর প্রতিনিধিঃ

শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পেলাইদ উত্তরপাড়া গ্রামের,১৮০০ ফিট রাস্তাটির নির্মাণ কাজ চলছে। যার বাজেট ৪৮ লক্ষ টাকা। ঠিকাদার প্রতিষ্ঠান জুই এন্ট্রারপ্রাইজ।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা এলজিইডি কতৃক বরাদ্ধকৃত রাস্তাটিতে বালুর বদলে সদ্ধ উঠানো কাঁদা মিশ্রিত বালি ব্যবহার করা হচ্ছে। এলাকার স্থানীয়রা জানান, রাস্তায় যে বালু ব্যবহার করা হচ্ছে তাতে অনেক কাঁদা মিশ্রিত। রাস্তার কাজে এ বালু ব্যবহার করলে রাস্তা তেমন মজবুদ হবেনা।

নাম বলতে অনইচ্ছুক একজন লেভার বলেন, রাতের বেলায় বালু আনা হয়েছে এবং বেশ কিছু খারাপ বালু আনা হয়ছে। রাস্তার কাজে দায়িত্ব থাকা সাব-কনন্টাকটার মোঃ সোহরাব মিয়ার কাছ থেকে মুটো ফোনে যানা যায়, তিনি বলেন,আমি কাপাশিয়া এলাকায় আছি। রাস্তার কাজে যে বালু ব্যবহার করা হচ্ছে তা এলাকার স্থানীয় সিরাজুল ইসলাম এর ছেলে আওয়ামীলীগ নেতা মোঃ জজমিয়া দলীয় প্রভাব খাটিয়ে আমাদের কাছে বালু বিক্রি করছে । তারা রাস্তার কাজে ভালো বালু দেওয়ার কথা বলে এসব বালু দিচ্ছে! এ বিষয়ে স্থানী মোঃ সিরাজুল ইসলাম এর ছেলে আওয়ামীলীগ নেতা মোঃ জজ মিয়াকে বলেন, প্রথম অবস্থায় কিছু নিন্মমানের বালু আনা হয়েছিলো! তবে এখন ভালো মানের বালু আনা হচ্ছে। এবিষয়ে আপনার নিউজ কইরেন না। পরবর্তিতে ভালো বালু দেওয়া হবে। উপজেলা প্রকৌশল ( এলজিইডি) মোঃ মাসুদ কামাল বলেন, তেলিহাটি ইউনিয়নর পেলাইদ গ্রামের রাস্তায় দুই নাম্বার বালু ব্যবহারের তথ্য পেয়েছি। আমরা সেখানে তদন্তের জন্য লোক পাঠিয়েছি। ঘটনার সত্যতা পেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।