print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, আগষ্ট,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

পূর্ব শত্রুতার জের ধরে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা আউচপাড়ার সফি উদ্দিন রোডের মেরিট স্কুলের সামনে ২০-২৫ জনের একটি দল ধারালো চাকু দিয়ে এলোপাথারি কুপিয়ে রবিবার (২১ আগষ্ট) রাত অনুমানিক পৌনে ৯ ঘটিকার সময় বড় দেওড়া ফকির মার্কেট এলাকার মেজর অব. হাজ্বী মোঃ ফজলুল হক পাটোয়ারির ছেলে, মোঃ সুমন মাহমুদ পাটোয়ারী তানন (৩৩)কে কুপিয়ে আহত করে।

তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানার মোহাম্মদপুরে। তিনি টঙ্গীর পশ্চিম থানা এলাকায় ডিমের ব্যবসা করতেন। চাঁদপুর জেলার কচুয়া থানার বিল্লাল হোসেনের ছেলে সালাউদ্দিন তুহিন (২৮)আহত হন।
উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) এর নেতৃত্বে ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ৪ টিম এবং সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নেতৃত্বে ২ টি টিম কাজ শুরু করে। এর প্রেক্ষিতে টঙ্গী পশ্চিম এবং টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জামালপুর জেলার বকশিগঞ্জ থানার গেদু মিয়ার ছেলে মোবারক হোসেন (২২),শেরপুর জেলার শ্রীবর্দী থানার মোঃ আইয়ুব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০), শেরপুর জেলার নকলা থানার মোঃ স্বপন মিয়ার ছেলে সাকিব (২২) ও গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার আবুল কাশেমের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৮)কে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে মোবারককে নিয়ে টঙ্গী পূর্ব থানার কসাই বাড়ি রেল গেইটে সহযোগী আসামীদের গ্রেফতার করতে গেলে সহযোগীরা মোবারককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমন করে। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগান ব্যবহার করে গুলি করে। এক পর্যায়ে সহযোগীরা পালিয়ে যায়। মোবারককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২ টি ছোরা ও ১ টি চায়নিজ কুড়াল উদ্ধার করে। এ সময় পুলিশের ০৩ সদস্য আহত হয়।

এলাকাবাসী আহত দু‘জনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার (ইএমও) শাফেয়ী আলম তুলতুল বলেন, তাননকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং তুহিনকে জরুরী বিভাগের সামনে থেকেই ঢাকা নিয়ে যায় তার স্বজনরা।
তাননের পিঠে উপর্যপুরি কোপের চিহ্ন রয়েছে, এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত চলছে।