
প্রকাশিত,৩০, আগষ্ট,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর কোনাবাড়ীতে স্ত্রী খুনের ঘটনায় ঘাতক স্বামীকে ৩৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে কোনাবাড়ি মেট্রোথানা পুলিশ।
এ ঘটনায় হত্যাকান্ডের মূল আসামী নগরীর কোনাবাড়ীর নামাপাড়া এলাকার নজরুল এর বাড়ীর ভাড়াটিয়া ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার হাসান মোল্যার ছেলে মোঃ লাল চাঁন মিয়া (৪০)গত সোমবার (২৯ আগষ্ট) বরিশাল জেলার বিমানবন্দর থানা এলাকা হইতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিআইডি’র সহযোগীতায় গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার, এফআইআর নং-১৪, তারিখ- ২৮ আগস্ট, ২০২২; ধারা- ৩০২/২০১ পেনাল কোড
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী নিজেই তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে জানিয়েছে।


