print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, অক্টোবর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টান কড্ডা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি সিমেন্টের বস্তায় পেঁচানো এক নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
রবিবার (১৬ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে অজ্ঞাত মৃত নবজাতকের মরদেহ পরীত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মালেক খসরু খান জানান, কে বা কাহারা নবজাতকের লাশ ফেলে গেছে প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি, তবে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।