print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২, অক্টোবর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ তৈলচুর কারবারিরা অবৈধ পন্থায় ডিজেল সহ অন্যান্য তৈলজাত দাহ্য পদার্থ মজুদ করে কালোবাজারে বিক্রয় করে আসছিলো।

তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় অবৈধভাবে মজুদকৃত ২০০০ লিটার ডিজেল বিক্রি করেছিল চক্রটি।
এসয়ম জিএমপি’র বাসন থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার আব্দুর রহমান ছেলে ওমর ফারুক বাবু( ৪৩) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম ঝটিয়ারপাড়া গ্রামের মৃত দবির উদ্দিন মন্ডলের ছেলে মোখলেসুর রহমান (৩৮)।
এসম তাদের কাছ থেকে ঢাকা মেট্রো ঢ ৪২-০১৭৮ সিরিয়াল ট্যাংলড়ি ও নগদ ৪৩০০০ টাকা উদ্ধার করা হয়।
জিএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নগরীর নাওজোড় এলাকায় অবৈধভাবে মজুদ করা দুই হাজার লিটার ডিজেল কালোবাজারে বিক্রি হচ্ছে। পরে বাসন থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে দুই হাজার লিটার ডিজেলভর্তি একটি লড়ি আটক করে। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে নগদ ৪৩০০০ হাজার টাকা সহ গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞেসাবাদে পুলিশ জানতে পারে পলাতক আসামি সেলিম মিয়ার গাজীপুর সদর থানা এলাকার দোকান থেকে ডিজেলভর্তি ১৬০ লিটারের একটি ড্রাম ও একটি খালি ড্রাম উদ্ধার করে। পরে তাদের বাসন থানায় সোপর্দ করা হয়েছে।