print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, ডিসেম্বর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

অভিনব কায়দায় ফার্নিচার ভিতরে আনা ৬ হাজার পিস ইয়াবা পাচারকালে ১ রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে জিএমপি’র বাসন থানা পুলিশ।

দীর্ঘদিন যাবৎ কৌশলে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে আসে। এসব মাদকদ্রব্য গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট সে বিক্রয় করে। তারই ধারাবাহিকতায় রেডএক্স পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার হতে আসা একটি কাঠের তৈরী ড্রেসিং টেবিলের ভিতরে বিশেষ কৌশলে তৈরী বক্সের মধ্য থেকে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদ মোহাম্মদ নোবেলকে শুক্রবার (১৬ ডিসেম্বর)সন্ধ্যা ০৭.৪৫ দিকে নলজানী থেকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নলজানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন হেডকোয়ার্টাসে এসব তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান।
গ্রেপ্তার সাইদ মোহাম্মদ নোবেল কক্সবাজারের উখিয়া থানার পাগলিরবিল এলাকার সাবের আহাম্মদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা গাজীপুরের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করছিল। মাদক মামলায় দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।