print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, নভেম্বর,২০২৩

 এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বিএনপির ডাকা ষষ্ঠ দফার অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে নগরীর দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গুড উইল ক্যারিয়ার নামে দু’টি  কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩-৪টি মোটরসাইকেলে ৭-৮ জন লোক প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গতিরোধ করে। পরবর্তীতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়।

এবিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আমরা ৭টার দিকে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।