
প্রকাশিত,০৮, জুন,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
সম্প্রতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে খুনের হুমকি দেওয়ার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন গুলো।
তারই ধারাবাহিকতার অংশ হিসেবে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে জাগ্রত চৌরঙ্গী পদক্ষীন করে আজ ৪ ই জুন শনিবার সকাল ১১ ঘটিকার সময় নগরীর চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের সামনে থেকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হিরা সরকারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে হিরা সরকার বলেন বিএনপি ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার বলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে গাজীপুরে বিএনপি জামায়াতের নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন বিএনপি ভোট কে ভয় পায়, এজন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহন করতেও ভয় পায়, তারা বিদেশিদের হাত ধরে রাতের আধারে ক্ষমতায় আসতে চায়, তাদের কুচক্রী মহলের আশা কোন দিনই পূরণ হবে না।
হিরা সরকার আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা আপনাদের কি ভাবে প্রতিহত করেছেন, সেখানে যুবদলের মহিলা কর্মীকে মারের হাত থেকে রক্ষা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের যুবলীগের কর্মীরা। সেটা আপনাদের মনে রাখতে হবে।
শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ নেতা রাশেদ আলম, যুবলীগ নেতা আলমগীর হোসেন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাজিদ, যুবলীগ নেতা মনির দেওয়ান, যুবলীগ নেতা সায়মন ও সেচ্ছাসেবকলীগ নেতা রনি মাহমুদ সহ অন্যন্য নেতৃত্ববৃন্দ। এবং গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিভিন্ন থানা, ওয়ার্ডের যুবলীগের নেতা কর্মীরা এবং আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।


