print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৮ জানুয়ারি, ২০২১
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে যুবক সোহেল ভূঁইয়ার (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। শুক্রবার দুপুর ১২টায় রাজাবাড়ী বাজারের দক্ষিন পাশে (অনিখিলের চালা) থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ এর সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই আমজাদ শেখ জানান, অনিখিলের চালা বাঁশঝারের নিচে সোহেল ভূঁইয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবাবের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে সোহেল গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ী থেকে রাগ করে চলে আসে এবং বলে আসে আমি আর বাড়ীতে আসব না। তবে, কি নিয়ে রাগ করেছে তা জানা যায়নি। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পাশে একটি কীটনাশকের বোতল, পকেটে কিছু টাকা এবং মোবাইল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কীটনাশক পান করেই সে আতœহত্যা করে থাকতে পারে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
০৮.০১.২০২১