print news || Dailydeshsomoy

received 307294094814895 || Dailydeshsomoy

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধি।

গরীব-দুঃখী ও নিম্ন আয়ের অসহায় মানুষদের সাথে পবিত্র ঈদ-উল ফিতর এর আনন্দ উপভোগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণামতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হিরা সরকার এর নির্দেশে
গাজীপুর মহানগীর ৫৭ টি ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ এর ধারাবাহিকতায় আজ ১৩ নং ওয়ার্ডে নিম্ন আয়ের গরিব-দুঃখী ও অসহায় দুইশত পঞ্চাশ জন মানুষদের মাঝে ঈদের উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন, নগরীর বাসন মেট্রোথানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন। আর্ত মানবতার সেবায় বুধবার(২৭ এপ্রিল)নিজের নির্বাচনি এলাকা ১৩ নং ওয়ার্ডের কড্ডা বাজার, মাঝিপাড়া, লাঠিভাংগা, কালাকৈর, কাঁঠালিয়াপাড়া, দিঘলটেক, গোলটেক, খোয়ারপাড়া, নাওজোড়, ইটাহাটা, দিঘিরচালা ও আমিরাবাদচালার গরীব-দুঃখী ও নিম্ন আয়ের অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন। সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বাসন মেট্রোথানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন বুধবার(২৭ এপ্রিল)পবিত্র ঈদ-উল ফিতরের উপহার হিসেবে গরিব দুঃখী মানুষদের মাঝে পোলার চাউল, চিনি, লম্বা সেমাই, সুয়াবিন তৈল, তরল দুধ, লবন, নুডুস,মুসুরির ডাউল, মিনি সাবান ও আলু-পিয়াজ সহ শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হিরা সরকার, উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নগরীর ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে হিরা সরকার বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ ফজলে শামস পরস ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে যুবলীগ নেতা হাজ্বী মোঃ আরিফ হোসেন গরীব দুঃখী মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন হাজ্বী মোঃ আরিফ কে আপনারা ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করবেন, যাতে আপনাদের পাশে থেকে জনসেবা করতে পারে, শারীরিক সুস্বাস্থ্য কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন। এবং সভাপতি হিসেবে বক্তৃতা কালে কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন বলেন, নিজস্ব অর্থায়নে সাধ্যমতো আমার নির্বাচনী এলাকার গরীব-দুঃখী ও নিম্ন আয়ের অসহায় মানুষদের সহযোগিতা করে যাচ্ছি এবং বিগত দিনগুলোতে সহায়তা দিয়েছি, ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমার সহযোদ্ধারা জনগণের পাশে আছে থাকবে। সেই সাথে আমি আহবান করবো সমাজের বৃত্তবানদের তারা যেন দেশের এই সংকটপূর্ণ সময়ে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাড়ায়। তাহলে দেশ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা স্বাবলম্বী হতে পারবে। এছাড়া ঈদের উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন আলম, যুবলীগ নেতা মোঃ আল-মামুন, যুবলীগ নেতা মোঃ দিপু, যুবলীগ নেতা মোঃ ফরিদ ও ছাত্রলীগ নেতা সায়েম, সাকিব, নাজমুল ও রাকিব সহ ১৩ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি রনি মাহমুদ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ ও ওয়ার্ডের গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।