
প্রকাশিত,২৯, আগষ্ট,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল জনৈক আরিফ ভেন্ডারের জমিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত।
রবিবার(২৮ আগষ্ট) রাতে কোনাবাড়ী থানার এসআই(নিঃ) জামিউল হাসান সুমনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ সজীব(২৭), মোঃ সজিব মিয়া(২৯), মাসুদ(৩০) ও মোঃ বাদল সিকদার(৩৫) কে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ ও গাজীপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আমজাদ হোসেন(৪২) ও মোঃ ফরহাদ হোসেন ওরফে মোটা ফরহাদ(৩২)কে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
এছাড়া গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার মাদক বিরোধী অভিযানে মোসাঃ আলেয়া(৩৮)কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এবং প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরোও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন নিয়মিত মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে।


