print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, জুলাই,২০২৩

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের ভাওয়াল কলেজের রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থীকে এলোপাতাড়ি কুপিয়েছে জখম।

রোববার (২৩ জুলাই) দুপুর সোয়া একটার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তার এনসিসি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা জীবন সরদার নামে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষের বরাদে জানা যায়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তারেক হাওলাদার ও জীবন সরদারের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

আহতের ভাই ছাত্রলীগ নেতা রবিন সরদার বলেন, কলেজে ভাঙচুরকে কেন্দ্র করে হামলাকারীদের সঙ্গে আগেরই দ্বন্দ্ব চলছিল । সেই জেরেই কুপিয়েছে তারা।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, খানায় এবিষয়ে এখনো কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।