print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১০ ফেব্রুয়ারি, ২০২১

রাকিবুল হাসান আহাদ,বিশেষ প্রতিনিধিঃ

এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের উপর নৃশংস সন্ত্রাসীরা হামলায়, আসামিদের ২০ দিনেও গ্রেফতার করতে পারিনি জয়দেবপুর থানা পুলিশ।

২০ জানুয়ারি রোজ বুধবার ২০২১ইং রাতে পরিকল্পিত ভাবে সাংবাদিক আবু বকর সিদ্দিকের উপর সন্ত্রাসীরা হামলা করে ২টি হাত ১টি পা ভেঙ্গে দেয়। ঐ দিনেই মামলা রুজু হয় জয়দেবপুর থানায়। তিনি দীর্ঘ দিন ধরে শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালের ৮ম তলা ৮১০ নাম্বার ওয়ার্ড ১৪ নাম্বার বিছানায় শুয়ে অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছেন।

মঙ্গলবার ৯ই ফেব্রুয়ারি সকাল ৯ টায় এ বি সিদ্দিকের হাতে,পায়ে এবং কোমড়ের অপারেশন করা হয় এবং অস্ত্রোপচারের পর বিছানায় মৃত্যু’র যন্ত্রণায় কাতরাচ্ছেন প্রতিনিয়ত সাংবাদিক আবু বকর সিদ্দিক।

পিতার এমন অবস্থায় সন্তান মোঃ হাফিজুর রহমান নিজের ফেইসবুক আইডি থেকে হৃদয় বিতরক পোষ্ট করেন এবং আল্লাহর কাছে বিচারের দাবি জানান হুবহু তুলে ধরা হলো-

আমার বাবার এই অসহ্য যন্ত্রণা আর সইতে পারছিনা, সন্তান হয়েও আমি শুধু চেয়ে চেয়ে দেখছি,কি করব আমি? কি করা উচিৎ আমার ?

কতটা হৃদয়বিতারক ঘটনা তা যাঁর হৃদয় আছে সেই বুঝবে। যারা এই হিংস্র ঘটনায় জড়িত আছে তাদের বিচার চেয়ে এতোদিন ঘুরেছি অনেকের ধারে ধারে কিন্তুু না-কোন লাভ হয়নি। আর যাবোনা কারও কাছে।
যিনি পৃথিবীর সকলের বিচার করেন আমি তাঁর স্মরাণাপন্ন হলাম।

প্রকৃতির বিচার অনেক বড় আমি বিশ্বাস করি। প্রকৃতি হিংস্র জানুয়ারদের বিচার করতে পারেন একমাত্র আল্লহ । সন্ত্রাসী হিংস্র,পাশবিক নির্যাতন চালিয়েছে যাঁরা অন্ধকার রাতে নির্জন বনের ধারে একা পেয়ে সেই জানোয়ার গুলোর বিচার চাই আমি এক মাত্র আল্লাহর কাছে,যিনি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক তাঁর কাছে।

তবে তাদের শাস্তিও যাতে এতো কঠিন না হয় যা দেখে আমার মতো তাদের সন্তানরা অসহায় হয়ে পড়ে এটাও সাথে সাথে কামনা করি। সবার কাছে অসহায় সন্তান হিসেবে আমার বাবার জন্য দোয়া চাই।

জয়দেবপুর থানার মামলা তদন্তকারী এস আই খালেক বলেন, মামলার আসামিরা একেক সময় একেক জায়গায় থাকায় ধরা যাচ্ছে না। আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।