
প্রকাশিত,০২, আগষ্ট,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা ও ১৬ মামলার আসামি রবিন সরদারকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
তাকে ঢাকার মগবাজার হাতিরঝিল এলাকার তালতলী থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৩১ জুলাই) তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রবিন সরদার (৩০) শরিয়তপুরের গোসাইরহাট থানা এলাকার রুহুল আমিন সরদারের ছেলে।
গাজীপুর সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকার গোল্ডেল টাওয়ারের ৭ তম তলার ভাড়া বাসায় বসবাস করেন। গাজীপুরে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, জমি দখল সহ নানা কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ১৬ মামলার আসামী রবিন সরদারকে (৩০) গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (৩০ জুলাই) রাতে তাকে ঢাকার মগবাজার এলাকার তালতলী থেকে গ্রেফতার করা হয়। রবিন সরদারের বিরুদ্ধে জয়দেবপুর থানা, জিএমপি’র সদর ও বাসন থানায় দাঙ্গা-হাঙ্গামা, চাঁদাবাজি, ভূমিদখলসহ বিভিন্ন অপরাধে ১৬ টি মামলা রয়েছে। ওসি আব্দুল মালেক খসরু জানান, গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে, মহানগরের পশ্চিম জয়দেবপুরে গোল্ডেন টাওয়ারের সাততলার নিজ কক্ষের বিছানার নিচ থেকে ১টি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


